২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত!

পুবের কলম ওয়েব ডেস্ক: চিনের বৃহত্তম শহর সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। শহরটির সবচেয়ে বড় হাসপাতাল রুইজিনের ভাইস প্রেসিডেন্ট এবং সাংহাই কোভিড এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য ডা. শেন এরঝেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স, জারি সতর্কতা

এক সাক্ষাৎকারে শেন এরঝেন বলেন, সাংহাইয়ে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ছে। আমাদের ধারণা, শহরের অন্তত ৭০ শতাংশ মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত। গত বছরের মার্চ-এপ্রিলের তুলনায় এ হার ২০ থেকে ৩০ গুণ বেশি। আড়াই কোটি মানুষের সাংহাইয়ে গত বছর মার্চের দিকে একবার করোনার ঢেউ শুরু হয়েছিল।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

সেসময় ৬ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। সংক্রমণের বিস্তার রোধে এপ্রিলের দিকে ২ মাসের কঠোর লকডাউন জারি করেছিল চিন সরকার। তবে এখনকার পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি বিপর্যয়কর উল্লেখ করে ডা. শেন বলেন, ‘গত মার্চ-এপ্রিলের মতো এবারও করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়ছে এবং যে গতিতে এটি ছড়িয়ে পড়ছে, তাতে চলতি জানুয়ারির মধ্যেই সাংহাই সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই গুরুতর অসুস্থতা নিয়ে ১,৬০০রও বেশি রোগী ভর্তি হচ্ছেন সাংহাইয়ের বিভিন্ন হাসপাতালে। আমি যে হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, সেই রুইজিনের কম্পাউন্ডেই প্রতিদিন আসছে ১০০টিরও বেশি অ্যাম্বুলেন্স।’

সম্প্রতি বিক্ষোভের মুখে ‘জিরো কোভিড’ নীতি বাতিলের ঘোষণা করার পর করোনা ভয়াবহ রূপ নেয় চিনে। দেশটিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন বহু মানুষ। দেখা দিয়েছে শয্যা সংকট। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। এ অবস্থায় নতুন ঢেউ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত!

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার