পুবের কলম প্রতিবেদক: হিট স্ট্রোকে কলকাতায় মৃত্যু হল ২৬ বছরের এক যুবকের। তীব্র গরমের জেরে এই বছর কলকাতায় এই প্রথম কারও মৃত্যুর খবর পাওয়া গেল। জানা গিয়েছে, সুমন রানা নামের মৃত এই যুবক বাগুইআটির বাসিন্দা ছিলেন। তীব্র তাপপ্রবাহের মধ্যে কোনও কারণে সোমবার তিনি মধ্য কলকাতায় গিয়েছিলেন। সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ তাঁকে ভর্তি করায় স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।আরও পড়ুন:
এই যুবকের মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে বলে জানা গিয়েছে। তীব্র গরম এবং নাগাড়ে চলা তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের। এরই মধ্যে তীব্র তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।
আরও পড়ুন:
হিট স্ট্রোকে কলকাতায় ২৬ বছরের ওই যুবকের মৃত্যুর খবরের পাশাপাশি এই তীব্র গরমের মধ্যে নদিয়ায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, কয়েক দিন আগে অন্য জেলায়ও মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। যদিও, কীভাবে তীব্র এই গরমের সময় শরীরকে সুস্থ রাখা সম্ভব, কীভাবে এড়ানো যেতে পারে হিট স্ট্রোকের ঘটনা, এই সব বিষয়ে বার বার বিভিন্ন মহলে পরামর্শ দিয়ে চলেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
তবুও, তীব্র এই তাপপ্রবাহের মধ্যে রুটি-রুজি বাদেও অন্য বিভিন্ন কারণে অনেক মানুষকে বের হতে হয় ঘরের বাইরে। বিশেজ্ঞরা বলছেন, ঘরের বাইরে যদি বের হতেই হয় এই রকম তীব্র গরম এবং তাপপ্রবাহের মধ্যে তবে অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে হবে। তা হলেই এড়ানো সম্ভব হবে বড় ধরনের বিপদ। মানুষকে সচেতন করতে, সতর্ক করতে রাজ্যের স্বাস্থ্য দফতরও প্রচার করছে।