পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি সপ্তাহ থেকে ফের একগুচ্ছ লোকাল ট্রেনের যাত্রাপথ বাতিল করা হবে। ফলে সমস্যায় পড়বেন যাত্রীরা। চলতি সপ্তাহেও একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছিল। ফের সেই একই সমস্যার সামনে পড়তে চলেছেন যাত্রীরা।
হাওড়া-বর্ধমান কর্ড সেকশনের চন্দনপুর, কামারকুন্ডু, এবং বারুইপাড়া লাইনে ইন্টার লকিংয়ের কাজ চলার কারণে ইএমইউ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে। এই কয়েকদিন যে ইএমইউ লোকালট্রেন বাতিল থাকবে তা হল হাওড়া থেকে- ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১ মশাগ্রাম থেকে- ৩৬০৮৪,৩৬০৮৬ বর্ধমান থেকে-৩৬৮৪০ গুড়াপ থেকে-৩৬০৭২ বারুইপাড়া-৩৬০১২আরও পড়ুন:
এর আগে ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর ফের চালু হয় পরিষেবা। এর পর ট্রেন চলাচল স্বাভাবিক থাকার পরে আবার লাইনে কাজের জন্য রেলের তরফে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। বহু অফিস যাত্রী এই পথে যাওয়া আসা করে। ফলে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় ফের সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা। সামনেই বড়দিন। এই সময়গুলিতে ট্রেনে ভিড় সাধারণ দিনের তুলনায় একটু বেশি হয়। ফলে দুর্ভোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: