উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থানার পুলিশের তৎপরতায় রাস্তা থেকে উদ্ধার কথা বলতে না পারা ১৯ বছরের একটি মেয়েকে বুধবার জয়নগর থানা থেকে যাদবপুরের একটি সরকারি আশ্রয়স্থলে পাঠানো হয়।মঙ্গলবার রাতে জয়নগর থানার পুলিশের কাছে খবর আসে জয়নগর থানার সরবেড়িয়া এলাকায় কথা বলতে না পারা একটি মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। পরনে ভালো জামা কাপড় আছে।

জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া মেয়েকে পাঠানো হল সরকারি আশ্রয়স্থলে

স্থানীয় মানুষ জন ঐ মেয়েটিকে বারবার বাড়ির ঠিকানা, নাম জিজ্ঞাসা করলেও সে কিছু বলতে পারে নি।

তাই জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীর নির্দেশে পুলিশ মেয়েটিকে জয়নগর থানায় নিয়ে আসে।এবং বিভিন্ন সোর্স মারফত মেয়েটির নাম, পরিচয়, বাড়ির ঠিকানা জানার চেষ্টা করে।

কিন্তু কোনো ভাবে তা না পাওয়ায় আইন অনুযায়ী তাকে সরকারি আশ্রয়স্থলে পাঠানো হয় বুধবার। জয়নগর থানার আই সি চান যদি কেউ ঐ মেয়েটির কোনো সন্ধান দিতে পারে তাহলে জয়নগর থানায় যোগাযোগ করতে পারেন।আর আমরা চাই যাতে এই মেয়েটি দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরে যেতে পারে।