পুবের কলম ওয়েবডেস্ক:  নাগপুরে ভেঙে পড়ল রেলওয়ে ওভারব্রীজের একাংশ। রবিবার বিকেল পাঁচটার কিছু  পরেই চন্দ্রপুরে বলশরাহ জংশনের ওভারব্রিজটি আচমাকাই ভেঙে পড়ে। জখম হয়েছেন অনেকেই। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও শিবাজি সুতার জানিয়েছেন "বলহারশাহ রেলওয়ে স্টেশনে এফওবি (ফুট ওভার ব্রিজ) এর প্রি-কাস্ট স্ল্যাবের একটি অংশ প্ল্যাটফর্ম ১  এবং ২  এর  সংযোগকারী  অংশটি  আচমকাই ধসে গিয়ে নিচে নেমে আসে।আকস্মিক এই দুর্ঘটনার জেরে অনেকেই ব্রিজ ভেঙে রেললাইনে পড়ে যান।

https://twitter.com/ANI/status/1596849224095698944?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1596849224095698944%7Ctwgr%5E3f6cc25f4dbc95ff02615b51926c81308d1e30ed%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fnagpur-foot-overbridge-collapse-several-people-injured-dgtl%2Fcid%2F1387572

সেন্ট্রালরেলের মুখ্যজনসংযোগ আধিকারিক শিবাজি  সুতার জানিয়েছেন রেলওয়ে দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য ₹ এক লক্ষ টাকা  এবং যারা স্বল্প  আহত হয়েছেন তাদের জন্য ₹৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।