দেবশ্রী মজুমদার,বোলপুর: উপাচার্যের অপসারণের দাবিতে এস এফ আই –ডিওয়াই এফ আই মিছিল বোলপুরে। বৃহস্পতিবার বোলপুর হাইস্কুল মোড় থেকে শান্তিনিকেতন ঢোকার মুখ পর্যন্ত বীরভূম জেলা এসএফআই ডি ওয়াই এফ আই ছাত্র সংগঠন বিশ্বভারতীর উপাচার্যের অপসারণের দাবিতে মিছিল ও একটি পথভা করে। পাশাপাশি, ৩ ছাত্র ছাত্রীদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতেও তারা আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়।
আরও পড়ুন:
গোটা রাজ্যে ও দেশের বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি, অনান্য স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে সামিল হওয়ার ডাক দেয় তারা।
আরও পড়ুন:
বীরভূম জেলা এসএফআই ছাত্র নেতা ওয়াসিফ একবাল বলেন, বিশ্বভারতীর উপাচার্য অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে ছাত্র আন্দোলনকে বুল্ডোজার দিয়ে দমাতে চাইছেন।
কিন্তু তিনি তা পারবেন না। বিশ্বভারতীকে জনসংঘ, আর এস এসের আখড়া বানাতে দেব না। চলতি বছরের ২৭ অগাস্টের মধ্যে বিশ্বভারতী তদন্ত কমিটির কাছে উত্তর দিতে বলা হয়েছে বহিষ্কৃত ছাত্রছাত্রীদের। আমরা পরিষ্কার জানাতে চাই, বহিষ্কার প্রত্যাহার না হলে উপাচার্যকে ঘেরাও করা হবে গণতান্ত্রিক ভাবেই। তার রূপরেখা দুইএকদিনের মধ্যে তৈরী হয়ে যাবে।