পুবের কলম, ওয়েব ডেস্কঃ মহানগরে ফের পথ দূর্ঘটনা। দুই বাসের রেষারেষিতে প্রাণ হারাল এক নাবালক স্কুল পড়ুয়া। আহত আরও পড়ুয়া। এরপূর্বে বেহালা, বাঁশদ্রোনীতে প্রাণ হারিয়েছিল দুই স্কুল পড়ুয়া। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সল্টলেক ২ নং গেটের সামনে।আরও পড়ুন:
জানা গেছে, মঙ্গলবার মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল তৃতীয় শ্রেনীর ওই পড়ুয়া। সেই সময় রাস্তায় দুটি বাসের রেষারেষি চলছিল। তার মধ্যে একটির ধাক্কায় প্রাণ হারাল শিশুটি। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
আরও পড়ুন: