পুবের কলম ওয়েবডেস্কঃ ক্লাস ভর্তি ছাত্র -ছাত্রী। আর স্কুলে ছাত্র পড়ানোই একটি শিক্ষিকার কাজ। কিন্তু নিজের কাজ ছেড়ে তার বদলে শ্রেণিকক্ষে আরামের বিশ্রাম নিচ্ছেন এক শিক্ষিকা। শুধু তাই নয়,তাঁর নির্দেশে হাত ম্যাসাজ করে এক খুদে পড়ুয়া।সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
আরও পড়ুন:
জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে উত্তরপ্রদেশের হরদইতে। পোখারি প্রাথমিক স্কুলের ওই শিক্ষিকার ন্যক্কারজনক কীর্তির ভিডিও সামনে আসার পরেই বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠার পড়েই নড়েচড়ে বসেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
https://twitter.com/GradingNews/status/1552286155755835394?s=20&t=VL8camc4ZxmHZYogEwBFRQ
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ওই শিক্ষিকার নাম উর্মিলা সিং। এই ঘটনার ৪ দিন পর টুইটারে ওই ভিডিওটি পোস্ট করা হয়, এবং মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেটি। তারপরেই নেটিজেনদের কটাক্ষ আছড়ে পড়তে শুরু করেছে ভিডিওর কমেন্ট সেকশনে। মন্তব্য করতেও ছাড়েননি অনেকেই।
অনেকে বলছেন লজ্জাজনক, আবার অনেকে বলছে এই সব শিক্ষিকার জন্যই স্কুল এবং শিক্ষার বদনাম হয়। এদের চাকরি কারা দেয়? কি ভাবেই বা এরা চাকরি পায়?আরও পড়ুন:
রাজ্যের প্রাথমিক শিক্ষা আধিকারিক ভিপি সিং জানিয়েছেন, ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাটি তিনি দেখেছেন। এবং এই প্রসঙ্গে ব্লক শিক্ষা আধিকারিককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তদন্ত করা হবে। ওই শিক্ষিকা দোষী প্রমাণিত হলে বড় শাস্তি দেওয়া হবে।