পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে কলেজ পড়ুয়া খুন। পাটনা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চলল গুলি। দুষ্কৃতীদের হাতে খুন ২১ বছরের এক কলেজ পড়ুয়া। পুলিশ সূত্রে খবর মৃত ছাত্রের নাম চন্দন। বিহারের নওদা জেলার বাসিন্দা।
এএসপি অতুলেশ ঝা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালে বাহাদুর থানায় একটি ফোন আসে।আরও পড়ুন:
ভোর ৪টে নাগাদ এক কলেজ ছাত্রকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনাটি সৈয়দপুর হস্টেলে ঘটেছে। তিনি বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। উদ্ধার করা হয় এক যুবককে।
তবে তাঁকে বাঁচানো যায়নি।’’আরও পড়ুন:
তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কাউকে এখনও আটক বা গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, মৃত চন্দন পটনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিমেস্টারের পড়ুয়া ছিলেন।
‘পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস্’ বিভাগের ছাত্র।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ব্যক্তিগত কোনও শত্রুতার কারণে ওই ছাত্রকে গুলি করে খুন করানো হয়েছে। তবে খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।হস্টেলে গুলিকাণ্ডে আবাসিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকলের সঙ্গে কথা বলছে পুলিশ।