পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশের গর্ব, বীর সন্তান অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) পদ মর্যাদা বাড়ালো ভারতীয় বায়ু সেনা। উইং কমান্ডার থেকে তাকে গ্রুপ ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ু সেনা (Indian Air force)। খুব শীঘ্রই এই পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন:
এই বীর সন্তানের দেশের জন্য সাহসের কথা ভোলার নয়। বুদ্ধিমত্তার সঙ্গে তিনি শক্রপক্ষের মোকাবিলা করেছেন। শক্রপক্ষের যুদ্ধ বিমানকে অভিনন্দন বর্তমান জরুরি অবতরণে বাধ্য করেছিলেন।
২০১৯ সালে আলাদা করে এই সাহসী সন্তানকে চিনেছিল গোটা দেশ। শক্রদের কাছে আটক হওয়ার পরেও, মনোবল অটুট ধরে রেখেছিলেন তিনি। সাহসের সঙ্গে জবাব দিয়েছিলেন, "That is all I am supposed to tell you."আরও পড়ুন:
গোপনীয় তথ্য জানতে চেয়ে শত্রুরা যখন তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিল, বিনয় ও দৃঢ়তার সঙ্গে এই উত্তর দিয়েছিলেন তিনি অভিনন্দন।
আরও পড়ুন:
২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ছিল সেই দিন। একটি পাকিস্তানি জেট বিমানকে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। সেই সময়ই বালাকোট বিমান হামলার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ উঠেপড়ে লেগেছিল পাকিস্তান।
বালাকোটে জইশ ই মহম্মদ জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে ভারতের যুদ্ধ বিমান হামলা করে। এর ঠিক পরের দিন পাকিস্তানি বিমান বাহিনী প্রতিশোধের জন্য ভারতে আক্রমণ চালায়। ফলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল।পাকিস্তানি এফ ১৬ ফাইটার বিমানকে গুলি করে নামান অভিনন্দন।আরও পড়ুন:
এদিকে শেষ পর্যন্ত তিনি পাকিস্তান অধিগৃহীত কাশ্মীরের মাটিতে নামতে বাধ্য হন। পাকিস্তানি সেনারা তাঁকে আটক করেছিল।
তাকে ৬০ ঘণ্টার জন্য পাকিস্তানে আটক করা হয়েছিল। তাঁর মুক্তির জন্য আন্তর্জাতিক ক্ষেত্রের পাশাপাশি ভারত থেকে ব্যাপক চাপ তৈরি করা হয়। এরপরই কার্যত বাধ্য হয়েই পাকিস্তান তাকে মুক্তি দেয়। ২০১৯ সালে ২৭ ফেব্রুয়ারি পাক হানার বিরুদ্ধেও উপযুক্ত জবাব দিয়েছিল ৫১ স্কোয়াড্রন। আর সেই স্কোয়াড্রনেরও অংশ ছিলেন অভিনন্দন। এবার সেই অভিনন্দন বর্তমানকে উন্নীত করা হল গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদায়।আরও পড়ুন:
আরও পড়ুন:
অভিনন্দন বর্তমানের জন্ম ২১ জুন ১৯৮৩ সালে। ভারতীয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ও যোদ্ধা পাইলট, যিনি মিগ-২১ বাইসন যোদ্ধা বিমান চালক।