২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেঘালয়ে আজ তৃণমূলের ইশতেহার প্রকাশ করবেন অভিষেক, লক্ষ্য বিধানসভা ভোট

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মেঘালয়ে তৃণমূলের দলীয় সংগঠনকে মজবুত করতে এই রাজ্যে সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের তরুণ তুর্কী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে নির্বাচন। আজ সেখানে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। এদিন মেঘালয়ে দুটি কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে প্রথমার্ধে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা দ্বিতীয়ার্ধে মেঘালয়ের ৬০টি কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। ভিশন ডকুমেন্টস নামে এই ইস্তাহার প্রকাশ করবেন তিনি।

আগামীদিনে মেঘালয়ে তৃণমূলকে আরও শক্তিশালী করে তুলতে কর্মীদের পাঠ দিতে পারেন অভিষেক।  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসেই মেঘালয়ে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। ‘উই কার্ড’ ও ‘মাই কার্ড’ নামে দুটি প্রকল্পের কথা উল্লেখ করেই নির্বাচনী প্রচার শুরু তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

বাংলার ‘যুবশ্রী ভাতা’ ও ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের  অনুকরণেই এই ‘উই কার্ড’ ও ‘মাই কার্ড’ প্রকল্প। ক্ষমতায় এলে মেঘালয়ে যুব সমাজ ও মহিলাদের জন্য এই দুটি বিশেষ প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। মেঘালয়ে তৃণমূল কিছুটা এগিয়ে রয়েছে। কারণ মুকুল সাংমার মতো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪ শ্রমিক

মেঘালয় এসে তৃণমূল বিজেপি আক্রমণ শানিয়ে বলেছিলেন রাজ্যে সুশৃঙ্খলা স্থাপণে তৃণমূলই একমাত্র বিকল্প। বিরোধীদের কাজের রিপোর্ট কার্ড নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ জানান তিনি।

আরও পড়ুন: ধসে পড়ল মেঘালয়ের পিএ সাংমা ফুটবল স্টেডিয়ামের একাংশ, শুরু তদন্ত

সর্বধিক পাঠিত

তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিমের বক্তব্য-“বয়স নয়, মনটাই আসল”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেঘালয়ে আজ তৃণমূলের ইশতেহার প্রকাশ করবেন অভিষেক, লক্ষ্য বিধানসভা ভোট

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার