২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেদারনাথে দুর্ঘটনা, কপ্টার ভেঙে মৃত ৭

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেদারনাথে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের গরুড় চটিতে ভেঙে পড়ল কপ্টার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কপ্টার ভেঙে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ৭ জনের মধ্যে দুজন পাইলট আছে বলে খবর।

খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। কপ্টারটি ছিল আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের। কেদারনাথ থেকে ফেরার পথে ইন্দো-টিবেটিয়ান সীমান্তে গরুড় চটিতে এই কপ্টারটি ভেঙে পড়ে। উদ্ধারকাজ শুরু করেছে ইন্দো-টিবেটিয়ান পুলিশ।

আরও পড়ুন: শবরীমালা দর্শন সেরে ফেরার পথে ৪০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ৮ তীর্থযাত্রী

রাজ্যের মুখ্যসচিব অভিনাভ কুমার জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে উত্তরাখণ্ডের গরুড় চটিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিপর্যয় মোকাবিলা দল ও জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজ চলছে। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেদারনাথে দুর্ঘটনা, কপ্টার ভেঙে মৃত ৭

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার