পুবের কলম, ওয়েবডেস্ক: শবরীমালা দর্শন করে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জন তীর্যযাত্রীর।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘন কুয়াশার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে। এদের মধ্যে একজন বালক রয়েছে।
শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলার ইরাচালপালামের কুমুলি মাউন্টেন রোডে। আহত ও নিহত সকলেই তামিলনাড়ুর আন্দিপাট্টির কাছে সানমুগাসুন্দরমপুরম গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
থেনি জেলার কালেক্টর কে.ভি মুরলীধরণ বলেন, 'কুমুলি মাউন্টেন পাস দিয়ে যাওয়ার সময় প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে তীর্থযাত্রী বোঝাই গাড়িটি। ভয়াবহ দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৯ বছরের এক বালক রয়েছে।
স্থানীয় পুলিশ আধিকারিক জানান, শবরীমালা থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক সহ মোট ১০ জন ছিলেন। যার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছইয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ১ জনের। এক নাবালক সহ ২ জন স্থানীয় হাসপাতালে ভর্তি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, দক্ষিণ ভারতের প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম হল, কেরলের শবরীমালা মন্দির। বহু মানুষ এই মন্দির দর্শনে আসেন। পাহাড়ের মাথায় অবস্থিত এই শবরীমেলায় একদিনে প্রায় ১ লক্ষ তীর্থযাত্রীর ভিড় হয়।
আরও পড়ুন:
ঘটনায় শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিদেশ ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইটে লিখেছেন, শবরীমালা তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত এবং পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি'।