১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যায় অভিযুক্তরা

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবারই জেল থেকে ছাড়া পেলেন তাঁরা। কাগজপত্র, ফাইল প্রস্তুত করা থেকে শুরু করে আনুষঙ্গিক সব সরকারি ফরমায়েসি হয়ে গেল তড়িৎগতিতে। জেল থেকে হাসি মুখে বাইরে বেরিয়ে এলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যায় অভিযুক্তরা। শুধুমাত্র আর পি রবিচন্দ্রন নামে এক অভিযুক্তর মুক্তি পেতে কিছুটা বিলম্ব হয় কাগজপত্রে কিছু সমস্যা থাকায়। তবে রাতের দিকে তিনিও ছাড়া পেয়ে গিয়েছেন বলে জেলসূত্রে খবর। তিনি বাদে বাকি ৫ অভিযুক্তই এদিন সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান।

আরও পড়ুন: মহারাষ্ট্র পুর নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঙ্গারকর

ছাড়া পেয়ে অন্যতম অভিযুক্ত নলিনী শ্রীহরণ সাংবাদিকদের বলেন, নতুন জীবন ফিরে পেলেন। নলিনীর কথায়, ‘স্বামী ও মেয়ের সঙ্গে এটা আমার একটা নতুন জীবন। তামিলনাড়ুর সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারকে।’

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

শনিবার সকালে শর্ত মেনে ভেলোরের একটি থানায় হাজিরা দেন নলিনী। এরপর নিয়ম মেনে তাঁকে ফের জেলে ফিরে যেতে যেতে হয়। বিকেলে শীর্ষ আদালতের রায় এসে পৌঁছানোর পরে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেন ভেলোর জেলের কর্তৃপক্ষ। ছাড়া হয় নলিনীর স্বামী মুরুগানকেও।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

শুক্রবারই সুপ্রিম কোর্ট রাজীব হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছ’জনকে মুক্তির নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে নলিনী ও তাঁর স্বামী মুরুগান ছাড়াও রয়েছেন, রবিচন্দ্রন, শান্থন, রবার্ট পায়াস ও জয়কুমার। এর আগে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট রাজীব খুনের মামলার আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্ত পেরারিভালনকে মুক্তি দিয়েছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যায় অভিযুক্তরা

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার