উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ জানুয়ারি, বৃহস্পতিবার প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার বহড়ু হাইস্কুলের মাঠে দুপুরে ওই অনুষ্ঠানে হাজির থেকে পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
এদিন বহড়ু হাইস্কুলের মাঠ পরিদর্শন করলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, ইন্দ্রবদন ঝা,বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর মহকুমা শাসক চিএদীপ সেন, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি তাপস মন্ডল, জয়নগর সি আই সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগন।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী সভা থেকে লোকসভার ভোটের আগে কর্মীদের উদ্দেশে কি বার্তা দেবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন জেলার রাজনৈতিক মহল। পাশাপাশি জয়নগরের মোয়া হাব এবং সুন্দরবন জেলা নিয়ে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেও তাকিয়ে রয়েছেন জেলার মানুষ। উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ সরজমিনে পরিদর্শন করে ৪ জানুয়ারির দুপুরে হেলিকপ্টারে করে জয়নগরের বহড়ুতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর বলেই প্রশাসন সূত্রে খবর।