পুবের কলম ওয়েব ডেস্ক: হিংসাত্মক ঘটনা কমলে তবেই পূর্ব ভারতের বহু এলাকা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহার করা হবে। এমনটাই জানাল ভারতীয় সেনা। উত্তর-পূর্বর রাজ্যগুলি থেকে কবে আফস্পা প্রত্যাহার করা হবে সেই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা জানান, উত্তর-পূর্বের এখনও অনেক অনেক এলাকাই আফস্পার অধীনে। এইসব এলাকায় হিংসাত্মক ঘটনা যদি একটি গ্রহণযোগ্য সীমায় চলে আসে, তবেই আফস্পা প্রত্যাহার করা হবে।
তবে লেফটেন্যান্ট জেনারেল অবশ্য দাবি করেছেন, উত্তর-পূর্বের উপকূল এলাকাগুলিতে গত ৯ মাসে সহিংসতার ঘটনা অনেকটাই কমেছে। ফলে সংশ্লিষ্ট জায়গাগুলি থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠা হয়েছে। উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর মতে, এটা সম্ভব হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের কারণে। সহিংসতার ঘটনা কমতে শুরু করলেই আরও বেশি সংখ্যক অঞ্চল থেকে আফস্পা প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে এটি নির্ভর করবে স্থানীয় পুলিশ-প্রশসান আইন-শৃঙ্খলা রক্ষায় কতটা সক্ষম ও সফল তার উপর। এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে রাজ্যগুলিকে তা করতে হবে। উল্লেখ্য,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোমবার বলেছিলেন, তাঁর সরকার রাজ্যের আরও দু’টি স্থান থেকে আফস্পা প্রত্যাহার করার কথা বিবেচনা করছে। উল্লেখ্য, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আফস্পার অপব্যবহার হচ্ছে বলেও মাঝেমধ্যে অভিযোগ উঠছে। সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ উঠছে। তাছাড়া এই আইনে সেনাবাহিনীকে নির্বিচারে গ্রেফতার ও গুলি চালানোর বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। অভিযোগ, এই আইনের বলে তাদের হাতে নাগরিক অধিকার খর্ব হচ্ছে।হিংসা কমলে তবেই আফস্পা প্রত্যাহার
ইমামা খাতুন
প্রকাশিত:
২ নভেম্বর ২০২২, ০৫:০৮
আরও খবর
ভোটের সময় হামলার অভিযোগ, আদালতের দ্বারস্থ হচ্ছেন হুমায়ুন কবীর
ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ
চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য
গোরক্ষকদের তাণ্ডব নিয়ে সরব ওয়াইসি
হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি
হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি
শেহলার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার
শেহলার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার
হিংসা-বিধ্বস্ত মণিপুরে শর্তসাপেক্ষে ইন্টারনেট পরিষেবা চালু
হিংসা-বিধ্বস্ত মণিপুরে শর্তসাপেক্ষে ইন্টারনেট পরিষেবা চালু
মণিপুর হিংসা নিয়ে নিন্দা প্রস্তাব ইউরোপীয়ান পার্লামেন্টে
মণিপুর হিংসা নিয়ে নিন্দা প্রস্তাব ইউরোপীয়ান পার্লামেন্টে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা