পুবের কলম ওয়েব ডেস্কঃ কুরবানির ঈদের আগেই যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু জবাই নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলার রায় সংরক্ষণ রাখল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান থেকে শুরু করে সিপিএমের তরফে এই মামলাগুলি দায়ের করা হয় উচ্চ আদালতে। আজ বৃহস্পতিবার মামলার দীর্ঘ শুনানির পর রায় সংরক্ষণ রাখে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। 

বিস্তারিত আসছে......