০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্য সরবরাহ ও  শিক্ষা পরিষেবা পর এবার  পাইকারি ব্যবসা বন্ধের সিদ্ধান্তের পথে আম্যাজন

পুবের কলম ওয়েব ডেস্কঃ এক এক করে  ভারত থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে টেক এবং ই-কমার্স জায়ান্ট সংস্থা অ্যামাজন।  খাদ্য সরবরাহ এবং শিক্ষা পরিষেবা বন্ধ করার পরে এবার  পাইকারি ব্যবসা বন্ধ করতে চলেছে  এই সংস্থা।সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোম্পানিটি  তার মূল ব্যবসায় বেশি ফোকাস করার জন্যই তাঁদের আনুষাঙ্গিক ব্যবসা গুলি কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে।  এছাড়াও অর্থনৈতিক মন্দার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে। প্রধানত বেঙ্গালুরু, হুবলি ও মহীশূরেই পাইকারির ব্যবসাটা চলত। সেখানে কমপক্ষে ৫০ জন কর্মী কর্মরত ছিল।

আরও পড়ুন: ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন, চাকরি হারাতে চলেছে প্রায় ১৫ শতাংশ কর্মী

প্রসঙ্গতও, আগামী ২৯ ডিসেম্বর থেকে তারা তাদের ফুড ডেলিভারির ব্যবসা বন্ধ  করার সিন্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই তারা তাদের অংশীদারি রেস্তোঁরাগুলিকে জানিয়েছে। ২০২০ সালের মে মাস থেকে তারা খাদ্য সরবরাহ শুরু করেছিল ভারতে।  কোভিড-১৯ মহামারি ঠেকাতে দেশজুড়ে লকডাউন ছিল। পরিষেবাটি প্রাথমিকভাবে বেঙ্গালুরুতে নির্বাচিত পিন কোড এলাকায় চালু করা হয়েছিল। ২০২১ সালের মার্চ মাসে, পরিষেবাটি বেঙ্গালুরুর প্রধান এলাকা কভার করে ৬২টি পিন-কোড জুড়ে উপলব্ধ ছিল।

আরও পড়ুন: চাকরি খেলো এআই, অ্যামাজন ছাঁটাই করছে কয়েকশো কর্মীকে

আরও পড়ুন: ‘হাই-টেক হ্যান্ডশেক’ মেগা ইভেন্টে ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিল গুগল, অ্যামাজন, মাইক্রোসফট

বেঙ্গালুরুর গ্রাহকরা প্রায় তিন হাজার  রেস্তোরাঁ এবং ক্লাউড রান্নাঘর থেকে ভারতীয়, চাইনিজ, ইতালীয়, বিরিয়ানি, বার্গার এবং ডেজার্টের মতো খাবার এবং রান্না সহ বেছে পারতেন, যা করোনা প্রোটোকল মেনে  অনুসরণ করা হয়েছিল। ফার্মটি প্রাথমিকভাবে ক্যালিফোর্নিয়া বুরিটো এবং কেভেনটারের মতো রেস্তোরাঁ চেইন এবং রেডিসন এবং ম্যারিয়টের মতো পাঁচ তারকা হোটেল চেইনগুলির সঙ্গে অংশীদারিত্ব করেছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের ছয় লক্ষ কোটি টাকার ক্ষতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাদ্য সরবরাহ ও  শিক্ষা পরিষেবা পর এবার  পাইকারি ব্যবসা বন্ধের সিদ্ধান্তের পথে আম্যাজন

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার