পুবের কলম, ওয়েবডেস্ক: ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। এই সাফল্যে গর্বিত গোটা বাংলা। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও একটি পালক পেল অপর এক সৌধ।
কর্নাটকের হোয়েসলা মন্দির ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। এই নিয়ে দেশের ৪২টি সৌধ বিশ্বের হেরিটেজ সাইটের তালিকায় এসেছে। গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রমাণ বলে ট্যুইট করেছেন মোদি। মোদি ট্যুইটে লেখেন, “ভারতের জন্য আরও গর্বের বিষয়। হোয়েসলা মন্দিরের কালজয়ী সৌন্দর্য এবং জটিল বিবরণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রমী কারুকার্যের প্রমাণ।”আরও পড়ুন:
২০২২-২৩ সালে এটির মনোনয়ন চূড়ান্ত হয়। ১২ থেকে ১৩ শতকের মধ্যে নির্মিত হয়েছিল। হোয়েসালা যুগের শিল্পী ও স্থপতিদের সৃজনশীলতা এবং দক্ষতার পরিচয় পাওয়া যায় তাদের স্থাপত্য কীর্তিতে।
আরও পড়ুন:
হোয়সালা সাম্রাজ্য ১০ থেকে ১৪ শতকের মধ্যে আধুনিক কর্নাটক রাজ্যের একটি বড় অংশ শাসন করেছিল।