পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই মাহেন্দ্রক্ষণে। তবে তার আগেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে সেজে উঠেছে অযোধ্যা। মন্ত্রচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। একগুচ্ছ কর্মসূচি নিয়ে লোকসভা নির্বাচনের আগে আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী।  সরযূর পাড়ে এখন উৎসবের মেজাজ।

আজ একটি রোড শো করেন তিনি। প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে উন্মাদনা। ১৪ কিমি রোড শো করেন প্রধানমন্ত্রী। হয় পুষ্পবৃষ্টি।