পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারীদিবস। ‘নারী দিবস’ উপলক্ষে এয়ার ইন্ডিয়ার ৯০টি বিমান পরিচালনার ভার দেওয়া হল মহিলাদের উপর। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার এই বিমানে পাইলট থেকে কর্মী, সবাই মহিলা। বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমনই সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট উড়ান কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ভারতরত্ন জেআরডি টাটার প্রথম বাণিজ্যিক উড়ানের ৯০তম বর্ষ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ৯০টি বিমানের মধ্যে এয়ার ইন্ডিয়ার ৪০টি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিচালনা করেছেন মহিলারাই। ৪০টি এয়ার এশিয়ান ইন্ডিয়া ও ১০টি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দায়িত্বও দেওয়া হয়েছিল মহিলাদের কাঁধেই।
আরও পড়ুন:
১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত এই ৯০টি বিমান পরিচালনার ভার থাকবে শুধুমাত্র মহিলা কর্মীদের উপর। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকারের বার্তা দিতেই এই উদ্যোগ।