পুবের কলম, ওয়েবডেস্ক: রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে মণিপুর থেকে। কয়েকদিন ধরে চলবে এই ন্যায় যাত্রা। বিভিন্ন স্থানে পথসভা র্যালি ও বড় সমাবেশের আয়োজন হয়েছে এই উপলক্ষে কিন্তু উত্তরপ্রদেশের রাহুলের র্যালিতে অংশ নেবেন না সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
আরও পড়ুন:
বুধবার সাংবাদিকদের সামনে অখিলেশ জানান, তিনি নিজেই একটি র্যালির আয়োজন করছেন। ভীম রাও আম্বেদকর, ডা. রাম মনোহর লোহিয়া ও মুলায়ম সিং যাদবের আদর্শ তিনি ছড়িয়ে দিতে উত্তরপ্রদেশের জেলায় জেলায় ঘুরবেন। তবে তিনি জানিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে কোনও আমন্ত্রণ এখনও আসেনি। অখিলেশ জানান, উত্তরপ্রদেশে মুসলিম যাদব ও পিছিয়ে পড়াদের মহাজোট গঠন করে বিজেপির মোকাবেলা করবেন তিনি ২০২৪ লোকসভা নির্বাচনে।