আইভি আদক, হাওড়া: বুধবার হাওড়ায় জয়নারায়ণ সাঁতরা লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রকাশ্য রাস্তাতেই চলে মারামারি। অভিযোগ, এলাকার মানুষজন এর প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ করে পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, এদিন বহিরাগতদের ডেকে এনে হামলা চালানোর চেষ্টা হয়। এরপরই স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে মারধর করেন কয়েকজন পড়ুয়াকে।

বহিরাগতদের এনে হামলার অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, মারমুখী স্থানীয়রাও তুমুল উত্তেজনা হাওড়ায়

খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী।এলাকার মানুষের অভিযোগ, ওই স্কুলের পড়ুয়ারা প্রকাশ্যে নেশা করে। বারবার বারণ করেও লাভ হয়নি। এদিনের ঘটনার পর পুলিশ এক বহিরাগতকে আটক করে হাওড়া থানায় নিয়ে যায়। শিক্ষাক্ষেত্রে এইভাবে মারধরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও।