পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় দু দশক পর দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। এইবার প্রস্তুতি চলছে সরকার গঠনের। তালিবানদের হাতে ফের আফগানিস্তানের শাসনভার আসছে তা নিশ্চিত হওয়ার পরেই দেশছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি।
আরও পড়ুন:
এবার সময় হচ্ছে আফগানিস্থানে নয়া সরকার গঠনের ।তালিবান কমান্ডার এবং হাক্কানি নেটওয়ার্ক গোষ্ঠীর সিনিয়র নেতা আনাস হাক্কানি আলোচনার জন্য আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতিমধ্যেই।কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের প্রধান শান্তির দূত আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন। তবে এই মুহুর্তে এই ইস্যুতে কোনপক্ষই বিস্তারিতভাবে মুখ খুলতে চায়নি। তবে হামিদ কারজাইয়ের সঙ্গে তালিবান নেতৃত্বের এই সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নয়া জল্পনা।