২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রসনার তৃপ্তি করতে বাংলাদেশ থেকে এপার বাংলায় এল আরও ২০৯ মেট্রিক টন ইলিশ

পুবের কলম ওয়েবডেস্কঃ আসন্ন শারদোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আসছে এপারবাংলায়। ২০১২ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশ, তবে দুর্গা পুজোর সময়।রসনার তৃপ্তি করতে রুপোলী শস্য ওপার বাংলা থেকে আসে এ পার বাংলায়।

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত দু লাখ ৯ হাজার কেজি (২০৯ মেট্রিক টন) ইলিশ মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের গেটপাশ (আইজিএম) পেয়েছে। এর আগে বুধবার ভারতে এসেছে ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ।

ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে দু হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে দু হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালানে ৭৮ হাজার ৮৪০ কেজি ও বৃহস্পতিবার দ্বিতীয় চালানে ২০৯ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ রপ্তানি হবে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘দুয়ারে রেশন’ মামলায় রায় সংরক্ষণ, বিস্তারিত শুনানি শেষে সিদ্ধান্ত স্থগিত সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রসনার তৃপ্তি করতে বাংলাদেশ থেকে এপার বাংলায় এল আরও ২০৯ মেট্রিক টন ইলিশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার