পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে নির্ধারিত বৈঠক বাতিল হয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আরব বিশ্বের নেতারা।
আরও পড়ুন:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার ইসরায়েল সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জর্ডানের আম্মানে বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু গাজার আল-আহলিল হাসপাতালে ইসরাইলের নারকীয় বোমা হামলার পর বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে।
জর্ডানে বাইডেনের সফর স্থগিত করা হয়েছে, শুধুমাত্র ইসরায়েল সফর করবেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর।গাজার হাসপাতালে ইসরাইলের নারকীয় হামলায় গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড়। গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা চালানোর পর ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট আব্বাস, জর্ডান থেকে তাৎক্ষণিকভাবে রামাল্লায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে, সঙ্গে বাইডেনের সফরও।
তিনি বলেন, যুদ্ধ বন্ধ ছাড়া এখন আর কোনও কথা বলার প্রয়োজনীয়তা নেই। এ মুহূর্তে বৈঠক করে কোনো লাভ নেই।আরও পড়ুন:
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্ডান ও তুরস্ক গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছেন।
আরও পড়ুন: