নয়াদিল্লি, ২৮ মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করল ভারত। নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে ভারতীয় বিদেশমন্ত্রক।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছিলেন, তারা কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। জেলবন্দি আপ সুপ্রিমোর জন্য ‘একটি ন্যায্য ও সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বানও জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ভারত। তারপরই বুধবার ভারতে নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান গ্লোরিয়া বারবেনাকে তলব করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক। দু'পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট বৈঠক হয়।আরও পড়ুন:
এদিকে, মার্কিন কূটনীতিককে তলব করা নিয়ে ফের একবার মুখ খুলল ওয়াশিংটন।
মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, কেজরিওয়াল ইস্যুর গোটা বিষয়ের ওপর নজর রেখে চলেছে আমেরিকা। তাদের রাষ্ট্রদূতকে তলবের বিষয়টিও নজরে রয়েছে। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার পক্ষে আমেরিকা। আমার মনে হয়, কেউই সেই বিষয়ে দ্বিমত প্রকাশ করবে না।