পুবের কলম, ওয়েবডেস্ক: দোলের দিন যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকে সচেষ্ট ছিল কলকাতা পুলিশ। চারদিকে নজরদারি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সিভিল ড্রেসেও প্রচুর পুলিশ মোতায়েন ছিল। পুলিশের বাইক পেট্রোলিং টিম ও মহিলা পুলিশের উইনার্স টিমও পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন ছিল শহরে। তবে অশালীন আচরণের জন্য ৩০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সেইসঙ্গে প্রচুর বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট প্রায় ৪৭ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য, দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে সোমবার ও মঙ্গলবার দু’দিনই শহরজুড়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। কোনওরকম অভব্য আচরণ ঠেকাতে শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। শহরজুড়ে বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছে পুলিশের পিসিআর ভ্যান।
দেদার মদ্যপান করে গাড়ি ছোটাতে দেখা গেছে। অন্যদিকে বেপরোয়াভাবে বাইক চালিয়ে সোমবার দুপুরে মা উড়ালপুলে মৃত্যু হল এক যুবকের।আরও পড়ুন:
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মদ্যপ অবস্থায় বাইক চালানো হচ্ছিল। সেই কারণেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। মা উড়ালপুলে এদিনের বাইক দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছিল স্বাভাবিক যান চলাচল। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরে।