পুবের কলম ওয়েবডেস্কঃ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথগঞ্জ বাগপাড়া অলিভ একাডেমি।  এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নামে জাল মানি রিসিট ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে।

B.Ed এবং D.El.Ed  এর  স্তরের পড়ুয়াদের নামে ভুয়ো মানিরিসিট ছাপিয়ে  লক্ষ্য লক্ষ্য টাকা প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ।  লালগোলার দেওনাসরাই এর ঈসা মহম্মদ চৌধুরীকে গ্রেফতার  করেছে  রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

 জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই  ব্যক্তির নামে বিভিন্ন রকম অভিযোগ জমা পড়ে কলেজে। অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। -  আর এরপরই প পুলিশ তাকে গ্রেপ্তার করে। অলিভ একাডেমির প্রসিডেন্ট মিনহাজুদ্দিন   সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।