পুবের কলম, ওয়েবডেস্ক: কম্বোডিয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার ভোর রাতে কম্বোডিয়ার পোইপেটে গ্র্যান্ড ডায়ামন্ড সিটি হোটেলের এক তলায় আগুন লাগে। ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

আগুন লাগার পরেই বহু ব্যক্তিকে প্রাণ বাঁচাতে বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দেয়।