০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত কমপক্ষে ১৫

পুবের কলম, ওয়েবডেস্কঃ  মেঘভাঙা  বৃষ্টিতে হিমাচলপ্রদেশে আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  এখনও পর্যন্ত প্রশাসনের সূত্রে ১৫ জনের খবর নিশ্চিত করা হয়েছে।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। শনিবার মৌসম বিভাগের পক্ষ থেকে কাংরা, চাম্বা, বিলাসপুর, সিরমৌর, মান্ডি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধসের কবলে মান্ডি জেলা। দ্রুতগতিতে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। অবিরাম বৃষ্টির কারণে মান্ডি জেলার স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মান্ডির ডেপুটি কমিশনার এ চৌধুরী জানিয়েছেন, মান্ডি জেলার একাধিক এলাকায় শুক্রবার মধ্যরাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। বহু রাস্তা জলের তলায়। অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী রাত আড়াইটে থেকে কাজ করছে।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

হিমাচল প্রদেশ বিপর্যয় মোকাবিলা বিভাগ, আগামী ২৫ আগস্ট পর্যন্ত ভূমিধস সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: হিমাচলে বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮

রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে, দ্রুত উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন।

উত্তর রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের কাংড়ার চাক্কি নদীর উপর রেল সেতু এদিন সকালে ভেঙে পড়ে।  নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। কান্দাঘাটের ৫ নম্বর জাতীয় সড়কটি বন্ধ হয়ে গিয়েছে।

সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত কমপক্ষে ১৫

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার