১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজের বাড়িতে বিরিয়ানিতে মজলেন বিরাট-ফাফরা

পুবের কলম প্রতিবেদক: তিনি বিরাট কোহলির দারুণ ভক্ত। এটা সবাই জানেন। আবার বিরাট কোহলিও সিরাজকে নিজের ছোট ভাইয়ের মত ভালোবাসেন। সেই মুহাম্মদ সিরাজ পরিবারের সবাইকে কথা দিয়েছিলেন ক্রিকেট খেলে, বিশেষ করে আইপিএল থেকে উপার্জন করবেন, সেই অর্থে তিনি হায়দরাবাদে তাঁর মা ভাই বোনদের জন্য হায়দরাবাদে একটি বাড়ি কিনবেন। কথা রেখেছেন সিরাজ। হায়দরাবাদ ফিল্ম সিটিতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আর সেই বাড়িতে তিনি সবার আগে নিয়ে গিয়েছিলেন তাঁর ক্যাপ্টেন বিরাট কোহলিকে। এবার গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে সেই বাড়িতে নিয়ে গেলেন মুহাম্মদ সিরাজ। ছিলেন আরসিবি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিসসহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাকি সতীর্থরা। শুধু তাই নয়, সিরাজের নতুন বাড়িতে গিয়ে সুস্বাদু হায়দরাবাদি বিরিয়ানি খেলেন বিরাট, ডুপ্লেসিসসহ আরসিবির বাকি ক্রিকেটাররাও। রীতিমতো মজা করেই আরসিবির সদস্যরা সিরাজের বাড়িতে হায়দরাবাদি বিরিয়ানি খেলেন রীতিমত কব্জি ডুবিয়ে। প্রত্যেকেই প্রায় চেটেপুটে বিরিয়ানি খেলেন।

উল্লেখ্য বিরাট কোহলি এর আগে সিরাজের বাড়িতে এসে তাঁর মা বোন ও ভাইয়ের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তাই সিরাজের পরিবারের সঙ্গে বিরাটের নতুন আলাপ নয়। কিন্তু ফাফ ডুপ্লেসিসসহ আরসিবির বাকি সদসর‌্য সিরাজের বাড়িতে প্রথমবার এলেন।  সিরাজের মা ও তাঁর পরিবারের সঙ্গে ডুপ্লেসিসকে পরিচয় করিয়ে দিলেন বিরাট কোহলিই। খোলা ডাইনিং রুমে দীর্ঘক্ষণ আরসিবির ক্রিকেটাররা একসঙ্গে বসে আড্ডাও মারলেন। মধ্যমণি ছিলেন অবশ্যই বিরাট কোহলি। সিরাজকে আরও কিছু বিষয়ে টিপসও দিলেন কিং কোহলি। উল্লেখ্য শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে মাত্র ৫৯ রানে অল আউট করে দিয়ে আরসিবি দুর্দান্ত জয় তুলে নিয়ে প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল করেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা ভোট ১৬ মার্চ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরাজের বাড়িতে বিরিয়ানিতে মজলেন বিরাট-ফাফরা

আপডেট : ১৬ মে ২০২৩, মঙ্গলবার