পুবের কলম ওয়েবডেস্কঃ শীত বিদায় নিয়ে এবার শুরু গ্রীষ্মের প্রকোপ। গরমে শেষ পাতে একটু অন্যরকম ডেজার্ট খেতে মন চায়। ঘর্মাক্ত, পরিশ্রান্ত দিনের শেষে পাতে থাকুক মিক্সড ফ্রুটস টুটিফ্রুটি কাস্টার্ড।

কি ভাবে বানাবেন দেখে নেওয়া যাক

উপকরণঃ

২ লিটার দুধ ( চারজনের জন্য) ২ টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার ৫ টেবিল চামচ চিনি

কাস্টার্ডে যে যে ফল দিতে পারেন : ২ টেবিল চামচ আপেল কুচানো ৩ টেবিল চামচ তরমুজ কিউব করে কাটা ৩ টেবিল চামচ বেদনা ১ টা সিঙ্গাপুরী কলা গোল করে টুকরো করা ৭-৮ টি চেরি মাঝে থেকে আধা করে নেওয়া (অপশনাল)

একমুঠো টুটিফ্রুটি

পদ্ধতিঃ

প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে নিন। ওই সময়ের মধ্যে ৬ টেবিল চামচ উষ্ণ গরম জলে ২ কাস্টার্ড পাওডার ভালো করে গুলে নিন।

এবার এক হাতে কাস্টার্ড পাউডারের মিশ্রনটি দুধে দিতে থাকুন এবং অন্য হাতে দুধ একটি চামচ বা হাতা দিয়ে নাড়তে থাকুন।

দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রনটি মোটামুটি ঘন হয়ে এলে নামিয়ে ঘরের উষ্ণতায় ঠান্ডা হতে দিন। ফ্রিজে রেখে দিন কমপক্ষে ২ ঘন্টার জন্য। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে একটি চামচ দিয়ে কাস্টার্ড ভালো করে ফেটিয়ে নিন। তারপর কাস্টার্ডে মেশানোর ফল ও টুটিফ্রুটি মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুণ।