পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে কাটল খরা। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার টি- ২০ বিশ্বকাপেও বিশ্বসেরা।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয়। ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে ফাইনাল জিতে টি-২০-র নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের এফাইনাল ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের পঞ্চাশের সুবাদে কিউইদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেল অজিরা।
আরও পড়ুন:
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট হাতে ইনিংসের প্রথম তিন ওভারে ইতিবাচক ব্যাট করলেও চতুর্থ ওভারে হ্যাজলউডের বলে কটবিহাইন্ড হন ড্যারি মিচেল। আউট হওয়ার আগে করেন ১১ রান।
আরও পড়ুন:
দ্বিতীয় উইকেট জুটিতে ইতবাচক ব্যাটিং করতে থাকেন মার্টিন গাপটিল এবং কেইন উইলিয়ামসন। এ সময় দুজন মিলে তুলেন ৪৮ রানের জুটি।
অ্যাডাম জাম্পার বলে আউট হওয়ার আগে ২৮ রান করেন গাপটিল।আরও পড়ুন:
এরপর দলের ইনিংস টানতে থাকেন কেইন উইলিয়ামসন। জস হ্যাজলউডের করা ১৮তম ওভারের পঞ্চম বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন কিউই দলনেতা। আউট হওয়ার আগে করেন ৮৫ রান। মাত্র ৪৮ বলে খেলা এই নান্দনিক ইনিংসটি ১০টি চার এবং ৩টি ছয়ে সাজানো।
আরও পড়ুন:
এদিকে শেষ পর্যন্ত খেলে যান জিমি নিশাম এবং টিম সেইফার্ট। ১৩ রানে নিশাম এবং ৮ রানে সেইফার্ট অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে কিউয়িদের সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান।
আরও পড়ুন:
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলের ১৫ এবং ব্যক্তিগত মাত্র ৭ রানে ট্রেন্ট বোল্টের বলে ড্রেসিংরুমের রাস্তা ধরেন অ্যারন ফিঞ্চ। তবে পরক্ষণেই ঘুরে দাঁড়ায় অজিরা। এ সময় ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে ৯২ রানের জুটি গড়লে সহজ জয়ের দিকেই এগোতে থাকে অস্ট্রেলিয়া।