০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

ক্যানবেরা, ২৮ নভেম্বর: অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে বিল পাশ করল অস্ট্রেলিয়া। বিশ্বে প্রথম দেশ হিসেবে নজির রাখল ক্যাঙারুদের দেশ। বুধবার সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয় ঐতিহাসিক এই বিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ আগেই জানিয়েছিলেন, এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে। অবশেষে এদিনই সেই বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার এদিন বিলটি পেশ করার পর তার পক্ষে ভোট পড়ে ১০২টি। বিপক্ষে পড়ে মাত্র ১৩টি ভোট। গুগল ও মেটার তরফে এই বিল পেশে বিলম্বের প্রস্তাব দেওয়া হলেও পাশ হয়ে গেল সোশাল মিডিয়া নিয়ন্ত্রণে অন্যতম কড়া এই আইনের প্রস্তাব।

বৃহস্পতিবারই শেষ হচ্ছে এবারের সংসদীয় বছর। তার আগে বুধবারই সেনেটে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকারের পরিকল্পনা রয়েছে, বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করার। যাতে বায়োমেট্রিকের মতো পদ্ধতি কিংবা সরকারি আইডি পেশ করে তবেই লগ ইন করা যাবে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া কোম্পানি এই নিষেধাজ্ঞা না মানলে প্রায় তিন কোটি মার্কিন ডলার জরিমানা করা হবে।

সাম্প্রতিক অতীতে বহু নাবালক-নাবালিকার অভিভাবকরাই জানিয়েছিলেন, সাইবার বুলিংয়ের শিকার হওয়ায় অনেকেই আত্মহননের পথ বেছে নিচ্ছে। যদিও পালটা দাবি উঠেছে, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হলে কমবয়সিদের কণ্ঠই রোধ করা হবে। কিন্তু অভিভাবকদের জবাব, অনলাইনের দুনিয়ায় নিরাপদ থাকাটা কিশোর-কিশোরীদের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে কিশোর-কিশোরীদেরও একাংশের দাবি ছিল, এর ফলে তাদের সামাজিক ও পারিবারিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার