০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্ত ড. মুহাম্মদ ইউনুস

ঢাকা, ২৮ জানুয়ারি:  শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করার পর স্থায়ী জামিন পেলেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাজা বাতিল ও দণ্ড থেকে খালাস চেয়ে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল ও একই সঙ্গে জামিন চান ইউনুসের আইনজীবীরা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জামিন মঞ্জুর করেছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। ড. মুহাম্মদ ইউনুসসহ চারজনের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল্লাহ আল-মামুন সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে জামিনের এই আবেদন করেছিলেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনুসের ৬ মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ২৫ যুক্তি দেখান তিনি। গত ১ জানুয়ারি শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় ড. ইউনুসের সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড হয়। তবে আপিলের মাধ্যমে ৫ হাজার টাকা বন্ডে জামিন পেলেন ইউনুসসহ ৪ জন। পরবর্তী আপিলের শুনানির জন্য আগামী ৩ মার্চ তারিখ ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ড. ইউনুসের আইনজীবী আল-মামুন। এদিন শুনানির আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমার দিক থেকে একটা বিষয় স্পষ্ট করা দরকার, সরকার বারবার বলছে, এই মামলা সরকার করেনি। কিন্তু আপনারা তো (সাংবাদিক) সাক্ষী। আপনারা তো কোনও কিছু বলছেন না। এটা কি সরকার করল, নাকি শ্রমিক করল? এ জবাবটা আমাকে দিন।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিনে মুক্ত ড. মুহাম্মদ ইউনুস

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার