আরও পড়ুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে দেশে পরিবারতন্ত্রের রাজনীতির অবসান ঘটবে এবং নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা হবে। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:
শফিকুর রহমান জানান, জামায়াত ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে, ৫০০ শয্যার হাসপাতালসহ যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন ঘটানো হবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ ভোট মানেই আজাদি, না ভোট মানেই গোলামি’, এবং আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।আরও পড়ুন:
বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিরোধীরা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ। পাশাপাশি নির্বাচনী প্রচারে জামায়াতের নারী কর্মীদের বাধা দেওয়ার নিন্দা জানিয়ে যুবসমাজকে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার দাবিও জানান জামায়াতের আমির।