১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

পুবের কলম, ঢাকা: রাত পোহালেই ভোট বাংলাদেশে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ চলবে।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন কমিশন (ইসি) ওই আসনের নির্বাচন বাতিল করেছে। ফলে, দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দেশকে। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ১ লাখেরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন, এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটের দিনও তা বজায় থাকবে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বজ্র আঁটুনি কলকাতায়, বিশেষ ব্যবস্থা রেড রোডে

ভোটারদের উদ্দেশে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আহ্বান জানিয়ে বলেন, তারা যেন দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর দেশের মানুষ এই বিশাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি নির্বাচনের বিষয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: জি-২০ বৈঠক ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা শ্রীনগরে, নজরদারি অ্যান্টি-ড্রোন ইউনিটের

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যে বাংলায় অমিত শাহ, কড়া নিরাপত্তার মোড়কে রাজ্য
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার