পুবের কলম, ওয়েবডেস্ক : ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ঢাকার রিকশা ও রিকশাচিত্র। সম্প্রতি রিকশা ও রিকশা পেইন্টিংকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পঞ্চম উপাদান হিসেবে ইউনেস্কোতে অন্তর্ভুক্ত করায় সংস্থাটির আন্তঃসরকারি কমিটি এবং ইউনেস্কো সচিবালয়কে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. মোমেন।
আরও পড়ুন:
জামদানি বয়ন শিল্প,শীতলপাটি বয়ন শিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রার পর প্রায় ৬ বছরের বিরতিতে বাংলাদেশের পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঢাকার রিকশা ও রিকশাচিত্র এ স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের এই নীরবচ্ছিন্ন স্বীকৃতিতে খুশি হাসিনা সরকার।
ইউনেস্কো অফিসের নবনিযুক্ত প্রধান, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে গত ১৪ ডিসেম্বর একটি বৈঠক করেন বিদেশ মন্ত্রী। এই বৈঠকে খুশি প্রকাশ করে বাংলাদেশের বিদেশ মন্ত্রী মোমেন ভাইজের মাধ্যমে সুন্দরবনের অসামান্য সর্বজনীন মূল্য রক্ষায় বাংলাদেশের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিদেশ মন্ত্রী পরবর্তী স্টেট অব কনজারভেশন রিপোর্ট জমা দেওয়ার জন্য ছয় বছরের সময়সীমার অনুমতি দেওয়ার জন্য বিশ্ব ঐতিহ্য কমিটি এবং ইউনেস্কো সচিবালয়ের কাছে তার প্রশংসাও জানান। তিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে আন্তঃসরকারি ওশেনোগ্রাফিক কমিশন (আইওসি) আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের সঙ্গে আরও গভীরভাবে জড়িত থাকার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।আরও পড়ুন:
বিদেশমন্ত্রী মোমেন সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে এই ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার চালু করার জন্য ইউনেস্কোর সহায়তার প্রশংসা করে তা স্মরণ করেন।
আরও পড়ুন:
বাংলাদেশে ইউনেস্কোর নবনিযুক্ত অফিস প্রধান ও প্রতিনিধি সুসান বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
আরও পড়ুন:
পরিচয়পত্র গ্রহণ করায় বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইউনেস্কোর নবনিযুক্ত প্রতিনিধি। সুসান বলেন, ইউনেস্কো সবসময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে বিশ্বাস করে। প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর নতুন প্রতিনিধি সুসান ভাইজ অস্ট্রেলিয়ান নাগরিক। ঢাকায় দায়িত্ব পাওয়ার আগে ব্যাংককে ইউনেস্কো আঞ্চলিক শিক্ষা অফিসে সামাজিক ও মানব বিজ্ঞান এশিয়া-প্যাসিফিকের আঞ্চলিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন তিনি। (