০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ গণ-অভ্যুত্থান: গণহত্যার অভিযোগে ফাঁসির সাজা হাসিনার

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অ্যাপ্রুভার হিসেবে বিবেচনা করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ৪৫৩ পৃষ্ঠার রায় পাঠ শুরু করেন। রায়টি মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন: ইসরাইলকে সহযোগিতা ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে জানায়—শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন:   প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টা করলেন ফাঁসির সাজাপ্রাপ্ত এক বন্দি

অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দেওয়ায় প্রাক্তন আইজিপি মামুনকে তুলনামূলকভাবে হালকা সাজা হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন বিচারমন্ত্রীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ গণ-অভ্যুত্থান: গণহত্যার অভিযোগে ফাঁসির সাজা হাসিনার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, সোমবার