নয়াদিল্লি, ১০ এপ্রিল: মোদি গ্যারান্টির পর এবার গেরুয়া শিবিরের প্রচারের নয়া হাতিয়ার 'মোদি গান'। গানের কথা 'ভারত কা বেটা মোদি'। ১২টি ভাষায় এই গান প্রচার করা হবে। উল্লেখ্য, ভোটের দামামা বাজতেই জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসংযোগ।

নির্বাচনী প্রচারে ভিন্ন ভিন্ন কৌশলে জনসংযোগ কর্মসূচি নিয়ে থাকেন রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনে এবার বিজেপির প্রচার হাতিয়ার 'মোদি গান'। বুধবার নিজেদের সামাজিক মাধ্যমগুলিতে নির্বাচনী গানটি শেয়ার করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, নতুন গানটি পুরো জাতির অনুভূতিকে জাগিয়ে তুলবে। দেশের প্রত্যেকটি কোণে, বিভিন্ন পটভূমির মানুষ, ভিন্ন ভাষাভাষির মানুষ একযোগে একটি কথা বলছেন যে, আমাদের সম্মিলিত ইচ্ছেগুলি স্বপ্নের উড়ানে পাড়ি দিয়েছে।'