০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের পাটনায় ১৮ বছর বয়সী এক ‘নিট’ (NEET) পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে বিতর্ক। এই ঘটনায় শনিবার বড় পদক্ষেপ নিয়ে সিবিআই (CBI) তদন্তের সুপারিশ করল বিহার সরকার। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বর্তমানে বিহার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) মামলাটির তদন্ত চালাচ্ছে।

জাহানাবাদের বাসিন্দা ওই তরুণী চলতি মাসের শুরুর দিকে পাটনার চিত্রগুপ্ত নগরের হোস্টেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হন। বেশ কয়েকদিন কোমায় থাকার পর গত ১১ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে এবং প্রশাসন পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু

ঘটনাটি নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত ছাত্রীর বাবা-মা। তাঁদের অভিযোগ, পুলিশ একে আত্মহত্যার মামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যৌন হেনস্থার বিষয়টি অস্বীকার করছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে যৌন হিংসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হয়নি। পুলিশের প্রাথমিক দাবি ছিল— সিসিটিভি ফুটেজ ও মেডিকেল রিপোর্ট অনুযায়ী যৌন হেনস্থার কোনো প্রমাণ নেই। তবে ময়নাতদন্তের এই নতুন তথ্য পুলিশের দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৬, শনিবার