পুবের কলম, ওয়েবডেস্কঃ বিকাশ ভবন কাণ্ডে ৫ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। পুলিশের কাজে বাধা, আত্মহত্যার চেষ্টা এবং সরকারি নির্দেশ অমান্য-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বিধাননগর উত্তর থানায়।
আরও পড়ুন:
গোটা ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।
বুধবার সকালে শিক্ষিকাদের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছেন সায়ন্তন বসু।আরও পড়ুন:
প্রসঙ্গত, অন্যত্র বদলি করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এসএসকে ও এমএসকের পাঁচ শিক্ষিকা। এ দিন বেলায় ওই পাঁচ শিক্ষিকাকে অনৈতিকভাবে বদলির অভিযোগে বিকাশ ভবনের সামনে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। সে-সময় প্রকাশ্যে হাতে বিষের শিশি নিয়ে গলায় ঢেলে দেন পাঁচজন।
এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় বিকাশ ভবনের বাইরে। শিক্ষিকাদের মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করলে তড়িঘড়ি তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিনের প্রতিবাদে শামিল শিক্ষিকারা অভিযোগ করেন এক জেলা থেকে দূরের কোনও জেলায় তাঁদের বদলি করে দেওয়ার কোনও কারণই ছিল না। তা সত্ত্বেও তাঁদের বদলি করা হয়েছে।