ইনামুল হক, বসিরহাট: দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নজির গড়লো উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বরুণহাট হাই স্কুলের ছাত্রী রুবিনা খাতুন। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৯ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দরিদ্র শ্রমিক দম্পতির এই কন্যা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক জানান, বরুনহাট গ্রামের বাসিন্দা রুবিনা খাতুন পড়াশোনায় বরাবরই ভালো। এবছর উচ্চমাধ্যমিকে স্কুলের সর্বোচ্চ নম্বর তার।
বসিরহাট মহকুমায় প্রথম এবং জেলায় সপ্তম স্থান অধিকার করেছে রুবিনা। রুবিনার প্রাপ্ত নম্বর- বাংলায় ৯২, ইংরেজিতে ৯৩, এডুকেশনে ৯৩, ভূগোলে ৯৯, দর্শনে ৯৮ এবং শরীর শিক্ষায় ৯৬ বাবা রব্বানী সরদার পেশায় রিকশাভ্যান শ্রমিক। উপার্জনের একমাত্র ভরসা একটি পায়ে চালানো রিকশাভ্যান। মা শাকিলা বিবি বিড়ি শ্রমিক। সংসারের অভাবকে নিত্য সঙ্গী করে অদম্য জেদেই মেধাবী রুবিনার এই সাফল্য।পড়াশুনার ফাঁকে ফাঁকে নিজেও মায়ের সঙ্গে বিড়ি বেঁধেছে রুবিনা, অকপটে জানালো তার পরিবারের এই দৈন্যতার কথা। রুবিনা জানায়, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি গৃহ শিক্ষকরাও তাকে সহযোগিতা করেছে। রুবিনার স্বপ্ন উচ্চ শিক্ষা সম্পূর্ণ করে একজন আদর্শ শিক্ষিকা হওয়ার। পরিবারের পাশে দাঁড়ানোর। ভূগোল তার প্রিয় বিষয়। বাবা-মায়ের স্বপ্ন মেয়েকে উচ্চশিক্ষিতা করার। কিন্তু আর্থিক অনটনে দুঃস্বপ্নের ছায়া উঁকি মারে আটচালা ঘরের তলায় থাকা এই পরিবারে। রুবিনার স্বপ্নপূরণের জন্য সহযোগিতার অঙ্গীকার করেছেন বরুণহাট হাই স্কুলের শিক্ষক হাফেজ আবু তাহের। তিনি জানান, রুবিনার শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণ (বিএড কোর্স) সম্পূর্ণ বিনা খরচে পড়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই রুবিনার মত মেয়েরা আমাদের পিছিয়ে পড়ার সমাজের আদর্শ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক।মায়ের সঙ্গে বিড়ি বেঁধেই উচ্চমাধ্যমিকে ৯৫.৮ শতাংশ নম্বর রুবিনার, স্বপ্ন শিক্ষিকা হওয়ার
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৬:৩৫
আরও খবর
উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় প্রথম বাঁকুড়ার বিবেক সরেন
উচ্চমাধ্যমিকের পরই কী রাজ্যে পঞ্চায়েত ভোট, ইঙ্গিত স্পিকারের
নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান
উচ্চ মাধ্যমিকে সফল সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা
উচ্চ মাধ্যমিকের মতোই মাধ্যমিকও নিজ বিদ্যালয়ে করার দাবি পড়ুয়াদের
উচ্চ মাধ্যমিকের মতোই মাধ্যমিকও নিজ বিদ্যালয়ে করার দাবি পড়ুয়াদের
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর