২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুর-এর সাফল্য প্রচারে মাঠে বিজেপি

পুবের কলম,ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর-এর প্রেক্ষাপটে ‘ভারত শৌর্য তেরঙা যাত্রা’ শুরু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্তব্য করলেন, পাকিস্তান একটি ‘ব্যর্থ রাষ্ট্র’। বুধবার লখনউয়ে বিরাট জমায়াতের সামনে তিনি জানান, ভারত সাফল্যের সঙ্গে সন্ত্রাসবাদীদের পরিকাঠামোকে ধ্বংস করেছে।

এত মানুষের ধৈর্যশীল উপস্থিতিতে স্পষ্ট, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সম্মান ঠিক কোন উচ্চতায় রয়েছে। তবে মোদি সরকার ট্রাম্পের ‘মধ্যস্থতা’য় যুদ্ধবিরতি করায় অনেকেই ব্যথিত-ক্ষুব্ধ হয়েছেন দেশে। তাই কালক্ষেপণ না করে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উৎফুল্ল বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে। মঙ্গলবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ‘তেরঙা যাত্রা’। মোট ১১ দিন বিভিন্ন রাজ্যে এ যাত্রার মধ্য দিয়ে তারা তুলে ধরবে সেনানিদের বিজয় গাথা।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

বিজেপির দাবি, রাজনৈতিক স্বার্থে তারা এ যাত্রায় শামিল হচ্ছে না। তেরঙা যাত্রায় তাদের হাতে থাকছে দেশের জাতীয় পতাকা। যাত্রায় তারা তুলে ধরচে দেশের বীর সেনানিদের সাফল্যের কাহিনি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিভিন্ন মহলে যে ‘অপপ্রচার’ চলছে, এ যাত্রায় তার জবাব দেওয়া হবে। তুলে ধরা হবে ‘প্রকৃত সত্য’।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

বিজেপির নেতারা বলেছেন, এ অভিযানের সাফল্য জাতিকে গর্বিত করেছে। সেই সাফল্যের ইতিবৃত্তই এ যাত্রায় তুলে ধরা হচ্ছে। এ যাত্রার উদ্দেশ্য দেশপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ করা। তবে যোগী যেভাবে পাকিস্তানকে আক্রমণ করে বিজেপির জয়গান গাইছেন, তাতে স্পষ্ট বিজেপির আসল উদ্দেশ্য।

আরও পড়ুন: বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

ওয়াকিফহাল মহলের মত, ‘অপারেশন সিঁদুর’-এর ‘সাফল্য’ বিজেপি নিশ্চিতভাবে কাজে লাগাবে বিহার নির্বাচনে। চলতি মাস শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী আরও একবার বিহার সফরে যাবেন। বর্ষ শেষে বিহার বিধানসভা নির্বাচনে জাতগণনার পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য হতে চলেছে বিজেপির তুরুপের দুই তাস।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সব দেশের ওপর ১৫% বৈশ্বিক শুল্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন সিঁদুর-এর সাফল্য প্রচারে মাঠে বিজেপি

আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার