কৌশিক সালুই, বীরভূম: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করছে বিজেপি এমনি বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বুধবার বীরভূমের শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ এক উদ্যোগপতির বসতবাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে একসঙ্গে ইডির তদন্ত। অধিকাংশ স্থানেই সেইভাবে এই দিন সন্ধ্যা পর্যন্ত কিছুই হাত লাগেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বলে দাবি ওই উদ্যোগপতিদের ঘনিষ্ঠজনদের।
আরও পড়ুন:
এদিন বীরভূমের এক উদ্যোগপতি টুলু মন্ডলের বাড়ি সহ তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একসঙ্গে তদন্ত শুরু করে।
সিউড়ি শহরের পাইকপাড়া সিউড়ি দুবরাজপুর রোডের সুভাষপল্লী এবং সাজানো পল্লীর বাড়িতে একসঙ্গে ইডি আধিকারিকরা বিশাল কেন্দ্রীয় পুলিশ বাহিনী নিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি মহম্মদ বাজারের রায়পুর সংলগ্ন জাতীয় সড়কের উপর পেট্রোল পাম্প এবং ডেউচা পাচামি শিল্পাঞ্চলের পাথর খাদান ও পাথর ভাঙা মেশিনের অফিসে গিয়ে তল্লাশি করেন তারা। ওই শিল্পউদ্যোগীর ঘনিষ্ঠজন সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত তদন্তকারী সংস্থার হাতে সেভাবে কোন কিছুই লাগেনি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ সিবিআই ও ইডি এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বীরভূম জেলার বিভিন্ন বিজেপি নেতারা বিভিন্ন সময় প্রকাশ্যে ওই শিল্পোদগীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লাগানো হবে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।আরও পড়ুন:
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'বিজেপি সিবিআই ও ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এভাবে চক্রান্ত করে বিজেপির বাংলা দখলের চক্রান্ত সফল হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই আছে'।