১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড বিজেপির ৩ নেতা

পুবের কলম, ওয়েব ডেস্ক: দলবিরোধী কাজের অভিযোগে পুরুলিয়ার তিন বিজেপি নেতাকে সাসপেন্ড করল জেলা নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাসপেন্ড হওয়া বিজেপি নেতারা।বিজেপির অন্তর্কলহের জেরেই এই ঘটনা, কটাক্ষ শাসকদলের। বিধানসভা নির্বাচনের সময় থেকেই দলের জেলা নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল।

আরও পড়ুন: সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

সাসপেন্ড হওয়া নেতাদের তালিকায় রয়েছেন বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক স্বপন বাউড়ি, কাশীপুর বিধানসভার লিগ্যাল সেলের কনভেনার শুভদীপ প্রামাণিক এবং বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দার।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে এইচআইভি পজিটিভ ছয় শিশু, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ব্লাড ব্যাঙ্কের ৩ কর্মী

স্বপন বাউড়ির বিরুদ্ধে অভিযোগ, তিনি চলতি বছরের বিধানসভা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অশ্বিনী সিং সর্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগও খানিকটা একইরকম। বলরামপুর বিধানসভা থেকে দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েছিলেন তিনি। শুভদীপ প্রামাণিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য কিছুটা অন্যরকম। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দল এবং দলীয় নেতৃত্ব সম্পর্কে কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। সে কারণেই সাসপেন্ড করা হয়েছে তাঁদের। সোমবারই চিঠি দিয়ে সাসপেন্ড করার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা, অনুপ্রবেশকারীরা কোথায়?, বিজেপি নেতারা প্রকাশ্যে ক্ষমা চাক: তোপ অভিষেকের

এ প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “দলবিরোধী কাজের জন্য রাজ্য কমিটির সিদ্ধান্তেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

সর্বধিক পাঠিত

বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরান পাঠ, আজ থেকেই শুরু বাবরি মসজিদের নির্মাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড বিজেপির ৩ নেতা

আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার