পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজ্যে বিজেপি নেতা-মন্ত্রীদের দলত্যাগের ধুমের মধ্যে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভর বলেছেন, যোগী সরকার থেকে দৈনিক দু-একজন মন্ত্রী পদত্যাগ করবেন। শুধু তাই নয়, তিনি কার্যত সময়সীমা উল্লেখ করে বলেছেন, ২০ জানুয়ারির মধ্যে যোগী সরকার থেকে কমপক্ষে ১৮ জন মন্ত্রী পদত্যাগ করবেন। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভারের দাবি এমন সময়ে এল, যখন দুই মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য এবং দারা সিং চৌহান দুই দিনের মধ্যে ইউপিতে যোগী সরকার থেকে পদত্যাগ করেছেন। ওম প্রকাশ রাজভর বলেন, আমি ২০১৭ সালে সরকারে যোগ দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে বিজেপি দলিত, সমাজের অনগ্রসর এবং বঞ্চিত অংশগুলির প্রতি উদাসীন। কিন্তু এই লোকেরা অপেক্ষা করতে থাকে।
কিন্তু এখন এসব লোকও দল ছাড়ছে। ইউপি বিধানসভা নির্বাচনে ওমপ্রকাশ রাজভর সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছে। রাজভর এবং অন্যান্য সহযোগী দলের নেতারা সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সাথে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেছেন। সংবাদ সংস্থার মতে, বুধবার একটি টিভি চ্যানেলের সঙ্গে কথোপকথনে রাজভর দাবি করেন, বিজেপি দৈনিক একটি বা দু’টি উইকেট হারাবে। ২০ জানুয়ারির মধ্যে ১৮ জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেছিলেন রাজভর। তার দল চারটি আসন পেয়েছে। গাজীপুরের জহুরাবাদ আসন থেকে জয়ী হন রাজভর। যোগী সরকারে তাকে মন্ত্রীও করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালে, রাজভর ‘এনডিএ’র সাথে জোট ভেঙে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। রাজভরকে ক্ষুব্ধ ক্যাবিনেট মন্ত্রীদের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সবাই এ বিষয়ে শীঘ্রই জানতে পারবেন। সেজন্য আমি কেন তাঁদের নাম নেব? অন্যদিকে, বিজেপি ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেছেন, তিনি ১৪ জানুয়ারি সকাল ১১ টায় লক্ষনৌতে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেবেন এবং একটি নতুন রাজনৈতিক ইনিংস শুরু করবেন। রাজ্যটিতে এ পর্যন্ত কমপক্ষে ১৪ জন বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহান এবং ধরম সিং সাইনি নামের তিন মন্ত্রী রয়েছেন।আরও খবর
‘আপনার বাবার বাড়ি থেকে কি বিশুদ্ধ পেট্রোল আসবে’: ইথানল প্রসঙ্গে বিজেপি সাংসদ
ছত্তিশগড়ে খ্রিষ্টান নেতা অরুণ পান্নালাল গ্রেফতার, ক্ষোভে ফুঁসছে সংখ্যালঘু সমাজ
এফসিআরএ বিল: জেপিসি গঠনের দাবি মিজোরামের মুখ্যমন্ত্রী ও খ্রিষ্টান সংগঠনগুলোর
ই২০ পেট্রোল নীতি মানুষের জীবন ও যানবাহন ধ্বংস করছে: রাহুল গান্ধি
রাজ্যসভার তিন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশ
রাজ্যসভার তিন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশ
আয়ুষ্মান ভারত প্রকল্পে দুর্নীতির অভিযোগ! ২৩৫৯টি হাসপাতালকে বাতিল করল কেন্দ্র, জরিমানা ৩২৮ কোটির বেশি
আয়ুষ্মান ভারত প্রকল্পে দুর্নীতির অভিযোগ! ২৩৫৯টি হাসপাতালকে বাতিল করল কেন্দ্র, জরিমানা ৩২৮ কোটির বেশি
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যের জেরে আরএসএস ভাবাদর্শী টি জি মোহনদাস গ্রেফতার
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যের জেরে আরএসএস ভাবাদর্শী টি জি মোহনদাস গ্রেফতার
রাম মন্দিরের অনুদান চুরি: উচ্চপর্যায়ের তদন্তের দাবি, প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে মিছিল করবে ৫০০ সাধু
রাম মন্দিরের অনুদান চুরি: উচ্চপর্যায়ের তদন্তের দাবি, প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে মিছিল করবে ৫০০ সাধু
ছাত্র বিক্ষোভ: রাঁচিতে বিধানসভা ঘেরাও অভিযানের ডাক, বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান
ছাত্র বিক্ষোভ: রাঁচিতে বিধানসভা ঘেরাও অভিযানের ডাক, বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ