পুবের কলম,ওয়েবডেস্ক: বেপরোয়া হয়ে উঠেছেন ইসরাইলের ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দেশটির বিচার বিভাগ সংস্কারের পদক্ষেপের ব্যাপারে কাউকেই তোয়াক্কা করছেন না। হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আমেরিকা-জার্মানিসহ বিভিন্ন দেশ তাকে সতর্ক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবুও তিনি অনড়।
এমন প্রেক্ষাপটে নেতানিয়াহুকে বয়কটের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ওলমার্ট বলেন, ‘বিশ্বনেতাদের উচিত নেতানিয়াহুকে এড়িয়ে চলা। কারণ তিনি দেশের বিচার ব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।আরও পড়ুন:
তার এই পরিকল্পনা সুপ্রিম কোর্টকে দুর্বল করবে। ইসরাইলের দুই ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ও জার্মানির কথাও তিনি শুনছেন না।
’ নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার ইসরাইলি আবারও রাস্তায় নেমে আসার পর বৃহস্পতিবার নেতানিয়াহুকে তড়িঘড়ি কোনও কিছু না করার ব্যাপারে পরামর্শ দিয়েছে আমেরিকা।আরও পড়ুন:
এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব নেতাদের উচিত নেতানিয়াহুর সঙ্গে দেখা না করা।’ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিও একই আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
আগামী সপ্তাহে সুনাকের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেতানিয়াহুর। ওলমার্ট বলেন, ইসরাইলের বন্ধু দেশগুলোর সরকার প্রধানদের আহ্বান জানাব, তারা যেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক না করেন। কারণ বর্তমান সরকার অতি-জাতীয়তাবাদী দলগুলোর একটি জোট যারা দেশের সর্বোচ্চ আদালতকে দুর্বল করতে চায়।