পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধভিযান অব্যাহত। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরাইলে একজন ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন বলে যুক্তরাজ্যে অবস্থিত ইসরায়েলি দূতাবাস নিশ্চিত করেছে। লন্ডনের নাগরিক জেক মার্লো গাজা সীমান্তের কাছে একটি আউটডোর পার্টিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করার সময় নিখোঁজ হন। দূতাবাস জানিয়েছে, ২৬ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়েছে কি না তা জানা যায়নি।
আরও পড়ুন:
মার্লোর মা ব্রিটিশ সংবাদপত্র ইহুদি নিউজকে বলেছেন, হামলার সময় তিনি তার ছেলের সঙ্গে কথা বলেছেন। ভোর সাড়ে ৫টার দিকে মার্লো মোবাইলে মেসেজ পাঠিয়ে জানায়, পরিস্থিতি ভালো না। তিনি পরে সব তথ্য জানাবেন। মার্লো সম্পর্কে মন্তব্যের জন্য বিদেশ মন্ত্রকের দফতরে যোগাযোগ করা হয়েছে।